সার্ভিস
ওয়েবসাইট
ব্যবসার ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ, বানানো থেকে চালু রাখা পর্যন্ত।
- শুরু৳৫,০০০ থেকে
- অপশন৬টা
- টাকা দেওয়ার আগেডেমো দেখে নেন
- সব অপশন আর দাম দেখুন
সহজ কথায়
ওয়েবসাইট হলো আপনার এমন একটা দোকান, যেটা কখনো বন্ধ হয় না। কেউ আপনার ব্যবসার নাম শুনলে প্রথমেই অনলাইনে খোঁজে। ওয়েবসাইট তাকে জানায় আপনি কারা, কী বিক্রি করেন, দাম কত আর কীভাবে যোগাযোগ করবে, তার ফোনেই, যেকোনো সময়।
আমরা ডিজাইন করি, বানাই, অনলাইনে চালু করি, আর এমনভাবে সাজাই যাতে Google খুঁজে পায়। সাধারণ ফোনেও দ্রুত খোলে, আর WhatsApp বোতাম থাকে, যাতে মানুষ সাথে সাথে মেসেজ দিতে পারে। কাজ শেষে লেখা আর ছবি নিজে কীভাবে বদলাবেন, সেটাও দেখিয়ে দিই।
এখন যেখানে আটকে আছে
অনেক ব্যবসার নিজের কোনো ওয়েবসাইট নেই, বা একবার বানানোর পর আর কেউ খেয়াল রাখেনি। কাস্টমার খুঁজে কিছুই পান না, বা পুরোনো তথ্য দেখেন।
একটা উদাহরণ
ধরুন একটা ক্লিনিকে রোজ একই প্রশ্নে ফোন আসে, কোন ডাক্তার কখন বসেন। ব্যবসার সাইট থাকলে রোগীরা নিজেরাই সেই উত্তর পেয়ে যান, আর নতুন রোগীরা Google-এ ক্লিনিকটা খুঁজে পান।
যেটা দরকার, বেছে নিন
প্রতিটা দাম আমাদের কাজের দাম। শেষ দাম কাজ শুরুর আগেই লিখিতভাবে ঠিক হয়।
- ০১
এক পাতার সাইট
নতুন ব্যবসা, বা একটা পণ্য বা সার্ভিসের জন্য।
৳৫,০০০
সব তথ্য এক পাতায়: আপনি কারা, কী করেন, কয়েকটা ছবি আর যোগাযোগের উপায়। মানুষ একবার উপর থেকে নিচে স্ক্রল করলেই পুরোটা জেনে যান।
আপনার যা বদলাবেফেসবুকের বাইরে নিজের একটা ঠিকানা হয়। একটা লিংক, যেটা কার্ডে, পোস্টে আর মেসেজে দিতে পারেন।
যা পাবেন- এক পাতায় ব্যবসার তথ্য, সার্ভিস, ছবি আর যোগাযোগ
- WhatsApp বোতাম আর ম্যাপে আপনার ঠিকানা
- আগে ফোনের জন্য বানানো
- ০২
ব্যবসার সাইট
কোম্পানি, ক্লিনিক, স্কুল, এজেন্সি আর রিয়েল এস্টেটের জন্য।
৳১০,০০০
কয়েকটা আলাদা পাতার পুরো সাইট। প্রতিটা সার্ভিস, প্রজেক্ট বা বিভাগের নিজের পাতা থাকে, তাই কাস্টমার যেটা খুঁজছেন সেটাই আলাদা করে পান।
আপনার যা বদলাবেকাস্টমার ফোন করার আগেই আপনাকে চিনে আসেন। আর প্রতিটা সার্ভিসের আলাদা পাতা থাকায় কেউ সেই সার্ভিস লিখে Google এ খুঁজলে আপনার পাতা দেখানোর সুযোগ বাড়ে।
যা পাবেন- পাঁচ থেকে আট পাতা: হোম, পরিচিতি, সার্ভিস, ছবি, যোগাযোগ
- যোগাযোগের ফর্ম, প্রতিটা মেসেজ আপনার কাছে যায়
- রিয়েল এস্টেটের জন্য প্রতিটা প্রজেক্টের আলাদা পাতা, ছবি আর ফ্ল্যাটের তথ্যসহ
- Google যেন খুঁজে পায় আর পড়তে পারে, সেভাবে সাজানো
- ০৩
বুকিং সাইট
পার্লার, ক্লিনিক, রেস্টুরেন্ট, ট্রেনার আর পরামর্শদাতার জন্য।
৳১৮,০০০
বুকিংয়ের ব্যবস্থাসহ ব্যবসার সাইট। কাস্টমার খালি সময় দেখে নিজেই সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নেন, সময় ঠিক করতে ফোন বা মেসেজ করতে হয় না।
আপনার যা বদলাবেফোনে আর ইনবক্সে সময় ঠিক করার ঝামেলা কমে, আর পুরো দিনের বুকিং এক তালিকায় দেখেন।
যা পাবেন- কাস্টমার নিজেই সার্ভিস আর সময় বেছে নেন
- প্রতিটা নতুন বুকিংয়ে আপনার কাছে মেসেজ যায়
- সব বুকিং এক তালিকায়, যখন খুশি দেখতে পারেন
- ০৪
অনলাইন দোকান
যারা অনলাইনে পণ্য বিক্রি করেন।
৳২৫,০০০থেকে
নিজের অনলাইন দোকান। কাস্টমার পণ্য দেখে কার্টে নেন আর নিজেই অর্ডার করেন, ইনবক্সে একজন একজন করে দাম বলতে হয় না।
আপনার যা বদলাবেঅর্ডার আর কমেন্ট বা ইনবক্সে হারায় না। সব অর্ডার আর স্টক এক জায়গায় থাকে।
যা পাবেন- পণ্যের তালিকা, কার্ট আর অর্ডার
- bKash, Nagad বা ক্যাশ অন ডেলিভারিতে টাকা নেওয়া
- সব অর্ডার আর স্টক এক জায়গায়
সাথে নিতে পারেন
মাসিক দেখাশোনা
৳১,৫০০/ মাসে
সাইট চালুর পরেও আমরা দেখাশোনা করি: আপডেট, ব্যাকআপ, আর কিছু নষ্ট হলে ঠিক করা।
- আপডেট, ব্যাকআপ আর নিরাপত্তা দেখা
- লেখা আর ছবিতে ছোটখাটো বদল
ব্যবসার ইমেইল
৳২,০০০
আপনার ব্যবসার নামে ইমেইল ঠিকানা, যেমন info@yourbusiness.com।
- নিজের ডোমেইনের নামে ইমেইল ঠিকানা
- ফোন আর কম্পিউটারে চালু করে দেওয়া
যে অপশনই নিন, এগুলো থাকবেই
টাকার আগে ডেমো
কাজের টাকা দেওয়ার আগেই দেখিয়ে দিই আপনার ব্যবসায় জিনিসটা কেমন দেখাবে আর কীভাবে চলবে।
লিখিত পাকা দাম
কাজ শুরুর আগেই শেষ দাম আর তাতে কী কী থাকবে, লিখিতভাবে ঠিক হয়।
টাকা তিন ভাগে
শুরুতে ২০%, মাঝপথে ৩০%, চালুর সময় ৫০%। bKash, Nagad বা ব্যাংকে।
নিজে চালানো শেখা
প্রতিটা কাজ শেষে আপনাকে নিজে চালানো শিখিয়ে দিই।
কাদের জন্য
যেকোনো ব্যবসা, ক্লিনিক, স্কুল, রিয়েল এস্টেট, দোকান।
আপনার কাছ থেকে যা লাগবে
- ব্যবসার তথ্য: নাম, ঠিকানা, ফোন আর কী বিক্রি করেন
- কাজ, দোকান বা প্রজেক্টের ছবি
- লোগো থাকলে সেটা
চার ধাপ, শুরুতেই ডেমো
কাজের টাকা দেওয়ার আগেই দেখে নেন কেমন হবে।
- ০১
আপনার ব্যবসা বুঝি
কী বিক্রি করেন, কারা কেনেন, সময় কোথায় যায়।
- ০২
কাজের আগেই ডেমো দেখাই
কাজ শুরুর আগেই দেখে নেন কেমন হবে।
- ০৩
২০% আগাম নিয়ে কাজ শুরু
মূল কাজ পছন্দ হলে মাঝপথে ৩০%।
- ০৪
চালু করে বাকি ৫০%
সাথে নিজে চালানো শিখিয়ে দিই।
সাধারণ প্রশ্ন
আপনার ব্যবসায় কেমন হবে, আগে দেখে নিন
আপনার ব্যবসার কথা জানান, কাজ শুরুর আগেই ডেমো দেখিয়ে দেব।
