Skip to content

সার্ভিস

অনলাইন পরিচিতি আর কনটেন্ট

Google আর ফেসবুকে ঠিকমতো পাওয়া যাবে, সাথে AI দিয়ে পণ্যের ছবি আর ছোট ভিডিও।

সহজ কথায়

অনলাইন পরিচিতি মানে মানুষ Google Maps বা ফেসবুকে আপনার ব্যবসা খুঁজে পেলে কেমন দেখে। অনেক কাস্টমার প্রথম দেখাতেই ঠিক করে ফেলেন যোগাযোগ করবেন, নাকি পাশের জনের কাছে যাবেন।

আমরা আপনার Google Business Profile আর ফেসবুক পেজ ঠিকঠাক সাজিয়ে দিই, AI দিয়ে পণ্যের ছবি পরিষ্কার করি, বাংলা ভয়েসসহ ছোট প্রচারের ভিডিও বানাই, আর চাইলে প্রতি মাসে আপনার হয়ে পোস্ট দিই।

এখন যেখানে আটকে আছে

মানুষ Google এ আপনার দোকান খুঁজে ঠিকানা বা খোলার সময় পায় না। ফেসবুক পেজ অর্ধেক সাজানো, আর ফোনে তোলা পণ্যের ছবিতে অনলাইনে বিক্রি কম হয়।

একটা উদাহরণ

ধরুন একটা রেস্টুরেন্টের Google-এ খোলার সময় নেই, আর ফেসবুকে ফোনে তোলা সাদামাটা ছবি। সেটআপের পর আশেপাশের মানুষ ঠিক সময়, ঠিকানা আর সুন্দর ছবি দেখেন, আর সাথে সাথে মেসেজ দিতে পারেন।

অপশন আর দাম

যেটা দরকার, বেছে নিন

প্রতিটা দাম আমাদের কাজের দাম। শেষ দাম কাজ শুরুর আগেই লিখিতভাবে ঠিক হয়।

  1. ০১

    Google Business Profile সেটআপ

    যাদের মানুষ Google Maps-এ খোঁজে।

    ৳২,০০০

    Google Maps এ আপনার ব্যবসার প্রোফাইল, যেখানে মানুষ ঠিকানা, খোলার সময়, ফোন নম্বর আর ছবি দেখেন। আমরা খুলে দিই, যাচাই করতে সাহায্য করি, আর প্রতিটা তথ্য ঠিকঠাক বসাই।

    আপনার যা বদলাবে

    আশেপাশে কেউ খুঁজলে ঠিক তথ্যসহ আপনাকে পান, আর ম্যাপ থেকেই রাস্তা দেখে চলে আসতে পারেন।

    যা পাবেন
    • Google Maps-এ ব্যবসা যোগ আর যাচাই
    • ছবি, খোলার সময়, ফোন আর সার্ভিস ঠিকঠাক বসানো
  2. ০২

    ফেসবুক পেজ সেটআপ বা ঠিক করা

    যাদের পেজ অর্ধেক সাজানো বা এলোমেলো।

    ৳২,০০০

    পেজের প্রতিটা অংশ ঠিক করি: ক্যাটাগরি, পরিচিতি, যোগাযোগ, বোতাম, কভার আর প্রোফাইল ছবি। নতুন ব্যবসা হলে শুরু থেকে পেজ খুলে দিই।

    আপনার যা বদলাবে

    প্রথমবার পেজে আসা মানুষ বোঝেন আপনি কী করেন আর কীভাবে যোগাযোগ করবেন।

    যা পাবেন
    • ক্যাটাগরি, পরিচিতি, যোগাযোগ আর বোতাম ঠিক করা
    • কভার, প্রোফাইল ছবি আর একটা পিন করা পোস্ট
  3. ০৩

    মাসিক কনটেন্ট

    যারা নিজে না করে নিয়মিত পেজে থাকতে চান।

    ৳৮,০০০/ মাসে

    প্রতি মাসে আপনার পেজের জন্য ১২টা পোস্ট আর ৪টা রিল বানাই আর পোস্ট করি। কী নিয়ে পোস্ট হবে, মাসের শুরুতে আপনার সাথে ঠিক করি।

    আপনার যা বদলাবে

    পেজ নিয়মিত চালু থাকে, আর আপনার সময় যায় ব্যবসায়।

    যা পাবেন
    • প্রতি মাসে ১২টা পোস্ট আর ৪টা রিল
    • বাংলায় লেখা ক্যাপশন
    • বাংলা ভয়েসসহ রিল
  4. ০৪

    AI দিয়ে পণ্যের ছবি

    ফোনে তোলা সাদামাটা পণ্যের ছবির জন্য।

    ৳২,০০০

    ফোনে তোলা পণ্যের ছবি AI দিয়ে পরিষ্কার করি আর নতুন ব্যাকগ্রাউন্ড দিই। পণ্যটা যেমন আছে তেমনই থাকে।

    আপনার যা বদলাবে

    দামি ফটোশুট ছাড়াই পণ্যের ছবি গোছানো আর পেশাদার দেখায়।

    যা পাবেন
    • ১০টা ছবি পরিষ্কার করে নতুন ব্যাকগ্রাউন্ড
    • ফেসবুক, ওয়েবসাইট আর অনলাইন দোকানের মাপে
  5. ০৫

    প্রচারের ভিডিও

    কোনো পণ্য, অফার বা নতুন শাখার জন্য।

    ৳২,৫০০

    ৩০ থেকে ৬০ সেকেন্ডের ছোট ভিডিও, রিল আর বিজ্ঞাপনের মাপে, বাংলা ভয়েস আর লেখাসহ।

    আপনার যা বদলাবে

    নতুন পণ্য বা অফারের কথা অল্প সময়ে গুছিয়ে বলা যায়, আর একই ভিডিও ফেসবুক, Instagram আর WhatsApp স্ট্যাটাসে চালাতে পারেন।

    যা পাবেন
    • ৩০ থেকে ৬০ সেকেন্ড, রিলের মাপে
    • বাংলা ভয়েস আর লেখা
প্রতিটা কাজে

যে অপশনই নিন, এগুলো থাকবেই

  • টাকার আগে ডেমো

    কাজের টাকা দেওয়ার আগেই দেখিয়ে দিই আপনার ব্যবসায় জিনিসটা কেমন দেখাবে আর কীভাবে চলবে।

  • লিখিত পাকা দাম

    কাজ শুরুর আগেই শেষ দাম আর তাতে কী কী থাকবে, লিখিতভাবে ঠিক হয়।

  • টাকা তিন ভাগে

    শুরুতে ২০%, মাঝপথে ৩০%, চালুর সময় ৫০%। bKash, Nagad বা ব্যাংকে।

  • নিজে চালানো শেখা

    প্রতিটা কাজ শেষে আপনাকে নিজে চালানো শিখিয়ে দিই।

আপনার জন্য কিনা

কাদের জন্য

যেসব ব্যবসা কাস্টমার Google Maps বা ফেসবুকে খুঁজে দেখেন, আর যারা অনলাইনে পণ্য বিক্রি বা প্রচার করেন।

আপনার কাছ থেকে যা লাগবে

  • ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস
  • ব্যবসার তথ্য আর খোলার সময়
  • আপনার হাতে থাকা পণ্যের ছবি

জেনে রাখুন

  • ছবি আর ভিডিও বানানো হয় AI দিয়ে।
কীভাবে কাজ করি

চার ধাপ, শুরুতেই ডেমো

কাজের টাকা দেওয়ার আগেই দেখে নেন কেমন হবে।

  1. ০১

    আপনার ব্যবসা বুঝি

    কী বিক্রি করেন, কারা কেনেন, সময় কোথায় যায়।

  2. ০২

    কাজের আগেই ডেমো দেখাই

    কাজ শুরুর আগেই দেখে নেন কেমন হবে।

  3. ০৩

    ২০% আগাম নিয়ে কাজ শুরু

    মূল কাজ পছন্দ হলে মাঝপথে ৩০%।

  4. ০৪

    চালু করে বাকি ৫০%

    সাথে নিজে চালানো শিখিয়ে দিই।

প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্ন