Skip to content

সার্ভিস

মোবাইল অ্যাপ

কাস্টমার বা মাঠের স্টাফের জন্য নিজের Android অ্যাপ, আপনার নামে Google Play-তে।

সহজ কথায়

অ্যাপ মানে আপনার কাস্টমার বা স্টাফের ফোনে আপনার নামে একটা আইকন। এক চাপেই খোলে, খুঁজতে বা ঠিকানা টাইপ করতে হয় না।

আমরা Android অ্যাপ বানাই, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষের হাতে Android ফোন। নেট চলে গেলেও অ্যাপ চলে, নোটিফিকেশন পাঠায়, আর আপনার নিজের অ্যাকাউন্টে Google Play-তে ওঠে, তাই অ্যাপটা আপনারই থাকে।

এখন যেখানে আটকে আছে

এখানে অ্যাপকে কম দামের ফোনে, দুর্বল নেটে চলতে হয়। নাহলে বেশিরভাগ মানুষ ব্যবহারই করতে পারে না। আর শূন্য থেকে ঠিকঠাক অ্যাপ বানাতে সময় আর টাকা দুটোই লাগে।

একটা উদাহরণ

ধরুন একজন ডিস্ট্রিবিউটরের দশজন সেলস স্টাফ দোকানে দোকানে ঘোরেন। অর্ডার অ্যাপ থাকলে প্রতিটা অর্ডার দোকানের লোকেশনসহ সেদিনই অফিসে পৌঁছায়, সপ্তাহ শেষে কাগজে আসে না।

অপশন আর দাম

যেটা দরকার, বেছে নিন

প্রতিটা দাম আমাদের কাজের দাম। শেষ দাম কাজ শুরুর আগেই লিখিতভাবে ঠিক হয়।

  1. ০১

    Android অ্যাপ

    যাদের কাস্টমার বা স্টাফের জন্য নিজস্ব অ্যাপ দরকার।

    ৳৩৫,০০০থেকে

    আপনার ব্যবসার নিজের অ্যাপ, যেটা কাস্টমার বা স্টাফ Google Play থেকে নামান। এতে কী থাকবে, যেমন অর্ডার, বুকিং, হিসাব বা নোটিফিকেশন, সেটা ঠিক হয় আপনার কাজ অনুযায়ী।

    আপনার যা বদলাবে

    কাস্টমারের ফোনে আপনার নাম সবসময় থাকে, আর নতুন খবর থাকলে নোটিফিকেশন সরাসরি তাঁর কাছে পৌঁছায়।

    যা পাবেন
    • React Native দিয়ে বানানো
    • নেট না থাকলেও চলে, পরে নিজে থেকে মিলিয়ে নেয়
    • নোটিফিকেশন, যাতে মানুষ আবার অ্যাপে ফেরে
    • আপনার নিজের অ্যাকাউন্টে Google Play-তে তোলা
  2. ০২

    মাঠকর্মীদের অর্ডার অ্যাপ

    ডিস্ট্রিবিউটর আর যাদের মাঠে সেলস স্টাফ আছে।

    ৳৩৫,০০০থেকে

    সেলস স্টাফরা দোকানে দোকানে গিয়ে কাগজের বদলে ফোনে অর্ডার লেখেন। নেট না থাকলে অর্ডার ফোনেই জমা থাকে, নেট ফিরলে অফিসে চলে যায়।

    আপনার যা বদলাবে

    কাগজ হারানো বা হাতের লেখা ভুল পড়ার ঝামেলা থাকে না, আর কে কোথায় কোন অর্ডার নিলেন, অফিস থেকেই দেখেন।

    যা পাবেন
    • দোকানে দোকানে অর্ডার, নেট ছাড়াও
    • প্রতিটা অর্ডারের সাথে লোকেশন থাকে
    • সব অর্ডার সেদিনই অফিসে পৌঁছায়
  • শেষ দাম নির্ভর করে কয়টা স্ক্রিন আর কী কী ফিচার, তার উপর। কাজ শুরুর আগেই লিখিত পাকা দাম পাবেন।
প্রতিটা কাজে

যে অপশনই নিন, এগুলো থাকবেই

  • টাকার আগে ডেমো

    কাজের টাকা দেওয়ার আগেই দেখিয়ে দিই আপনার ব্যবসায় জিনিসটা কেমন দেখাবে আর কীভাবে চলবে।

  • লিখিত পাকা দাম

    কাজ শুরুর আগেই শেষ দাম আর তাতে কী কী থাকবে, লিখিতভাবে ঠিক হয়।

  • টাকা তিন ভাগে

    শুরুতে ২০%, মাঝপথে ৩০%, চালুর সময় ৫০%। bKash, Nagad বা ব্যাংকে।

  • নিজে চালানো শেখা

    প্রতিটা কাজ শেষে আপনাকে নিজে চালানো শিখিয়ে দিই।

আপনার জন্য কিনা

কাদের জন্য

যাদের কাস্টমার বা স্টাফ Android ফোন চালান: নিজের অ্যাপ চান এমন দোকান, আর যে কোম্পানির কর্মীরা মাঠে ঘুরে কাজ করেন।

আপনার কাছ থেকে যা লাগবে

  • কারা অ্যাপ চালাবেন আর অ্যাপে কী কী করা যাবে, আপনার নিজের কথায়
  • আপনার নামে একটা Google Play ডেভেলপার অ্যাকাউন্ট
  • আপনার দিক থেকে একজন, যিনি প্রতিটা সংস্করণ চালিয়ে দেখে কী ঠিক লাগছে না বলবেন

জেনে রাখুন

  • আমরা শুধু Android এর জন্য বানাই, iPhone এর অ্যাপ বানাই না।
  • অ্যাপ আপনার নিজের Play Store অ্যাকাউন্টে ওঠে, তাই সেটা আপনারই থাকে।

এগুলো চাইলে অন্য কাউকে দেখুন

  • iPhone এর অ্যাপ লাগবে
  • গেম বা ভারী থ্রিডি জিনিস লাগবে
  • চান অ্যাপটা আপনার না, আমাদের অ্যাকাউন্টে উঠুক
কীভাবে কাজ করি

চার ধাপ, শুরুতেই ডেমো

কাজের টাকা দেওয়ার আগেই দেখে নেন কেমন হবে।

  1. ০১

    আপনার ব্যবসা বুঝি

    কী বিক্রি করেন, কারা কেনেন, সময় কোথায় যায়।

  2. ০২

    কাজের আগেই ডেমো দেখাই

    কাজ শুরুর আগেই দেখে নেন কেমন হবে।

  3. ০৩

    ২০% আগাম নিয়ে কাজ শুরু

    মূল কাজ পছন্দ হলে মাঝপথে ৩০%।

  4. ০৪

    চালু করে বাকি ৫০%

    সাথে নিজে চালানো শিখিয়ে দিই।

প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্ন

অ্যাপের খরচ দেখুন
সাথে সাথে আন্দাজ, যতবার খুশি বদলে দেখুন

অ্যাপের আন্দাজ
APP
দাম
আলোচনা সাপেক্ষে
সময় লাগবে: ৪ থেকে ৬ সপ্তাহ
শুরুচালু
ধরন--
আকার--
ডিজাইন--
বাড়তি--
কেমন অ্যাপ
কয়টা স্ক্রিন
সার্ভার
বাড়তি যা লাগবে
পাকা দাম জানুন →