সার্ভিস
AI আর অটোমেশন
AI চ্যাটবট আর অটোমেশন, যাতে রোজকার একঘেয়ে কাজ নিজে থেকে চলে।
- শুরু৳৮,০০০ থেকে
- অপশন৩টা
- টাকা দেওয়ার আগেডেমো দেখে নেন
- সব অপশন আর দাম দেখুন
সহজ কথায়
অটোমেশন মানে আপনার টিম রোজ হাতে যে একঘেয়ে কাজগুলো করে, সেগুলো কম্পিউটার নিজেই করে দেয়। AI চ্যাট এর একটা রূপ: কাস্টমারের মেসেজ পড়ে আপনার দেওয়া তথ্য দিয়ে বাংলায় উত্তর দেয়।
আপনি এখন যেসব টুল ব্যবহার করেন, যেমন ফেসবুক পেজ, WhatsApp, ইমেইল বা Excel, সেগুলো ঘিরেই এটা বসাই। কাস্টমার নতুন কিছু দেখেন না, শুধু দ্রুত উত্তর পান। আর যে প্রশ্নের উত্তর AI জানে না, সেটা আপনার কাছে আসে।
এখন যেখানে আটকে আছে
ফেসবুকের ইনবক্সে একই প্রশ্ন বারবার আসে, আর রাতে উত্তর দেওয়ার কেউ থাকে না। স্টাফরা একই তথ্য হাতে তোলেন, লিডের খবর এর-ওর কাছে পাঠান, প্রতি সপ্তাহে একই রিপোর্ট বানান। ঘণ্টার পর ঘণ্টা চলে যায়, আর ভুলও ঢোকে।
একটা উদাহরণ
ধরুন একটা দোকানের ফেসবুকে রোজ রাতে ডেলিভারি আর দাম নিয়ে একই প্রশ্ন আসে। রাত ২টায়ও AI সেগুলোর উত্তর দেয়, আর যেগুলো পারে না, সকালে আপনার WhatsApp-এ পৌঁছে যায়।
যেটা দরকার, বেছে নিন
প্রতিটা দাম আমাদের কাজের দাম। শেষ দাম কাজ শুরুর আগেই লিখিতভাবে ঠিক হয়।
- ০১
ফেসবুক বা ওয়েবসাইটের AI চ্যাট
যাদের পেজ বা সাইটে রোজ একই প্রশ্ন আসে।
৳১২,০০০থেকে
আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটের চ্যাটে একটা AI বসাই। সে আপনার পণ্য, দাম আর নিয়ম জানে, আর সেগুলো দিয়ে কাস্টমারের প্রশ্নের উত্তর দেয়।
আপনার যা বদলাবেরাতে বা ব্যস্ত সময়েও কাস্টমার উত্তর পান, আর আপনার টিম শুধু সেই কথাগুলো দেখে যেখানে মানুষ লাগে।
যা পাবেন- যেকোনো সময় বাংলায় কাস্টমারের উত্তর দেয়
- আপনার দাম, পণ্য আর নিয়ম থেকে শেখে
- মানুষ লাগলে কাস্টমারকে আপনার WhatsApp-এ পাঠায়
- ০২
WhatsApp বা ইমেইলের অটো রিপ্লাই
যারা একই মেসেজের উত্তর হাতে টাইপ করেন।
৳৮,০০০থেকে
বারবার আসা মেসেজের উত্তর আর অর্ডারের কনফার্মেশন নিজে থেকে চলে যায়। এগুলো আগে থেকে ঠিক করা উত্তর, AI না, তাই খরচও কম।
আপনার যা বদলাবেএকই কথা বারবার টাইপ করতে হয় না, আর কেউ উত্তর না পেয়ে বসে থাকেন না।
যা পাবেন- বারবার আসা প্রশ্নের তৈরি উত্তর
- অফিসের সময়ের বাইরেও উত্তর, কেউ চুপচাপ অপেক্ষা করে না
- অর্ডার আর টাকা পাওয়ার কনফার্মেশন নিজে থেকে যায়
- ০৩
লিড বা ইনভয়েসের অটোমেশন
যাদের রোজ একই তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় তুলতে হয়।
৳১৫,০০০থেকে
যে তথ্য আপনার স্টাফ রোজ হাতে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় তোলেন, সেটা নিজে থেকে চলে যায়। ফর্ম আর ফেসবুকের লিড এক তালিকায় আসে, আর অর্ডার থেকে ইনভয়েস তৈরি হয়।
আপনার যা বদলাবেলিড হারায় না, ফলো আপ ভুলে যান না, আর হাতে টাইপ করার ভুল কমে।
যা পাবেন- ফর্ম আর ফেসবুকের নতুন লিড এক তালিকায়
- ফলো আপের দিন মনে করিয়ে দেয়
- টাইপ না করেই ইনভয়েস বানানো আর পাঠানো
- n8n বা নিজেদের স্ক্রিপ্টে বানানো, সব কিছু আপনার নামে
- শেষ দাম নির্ভর করে কয়টা টুল জোড়া লাগবে, তার উপর। কাজ শুরুর আগেই লিখিত পাকা দাম পাবেন।
যে অপশনই নিন, এগুলো থাকবেই
টাকার আগে ডেমো
কাজের টাকা দেওয়ার আগেই দেখিয়ে দিই আপনার ব্যবসায় জিনিসটা কেমন দেখাবে আর কীভাবে চলবে।
লিখিত পাকা দাম
কাজ শুরুর আগেই শেষ দাম আর তাতে কী কী থাকবে, লিখিতভাবে ঠিক হয়।
টাকা তিন ভাগে
শুরুতে ২০%, মাঝপথে ৩০%, চালুর সময় ৫০%। bKash, Nagad বা ব্যাংকে।
নিজে চালানো শেখা
প্রতিটা কাজ শেষে আপনাকে নিজে চালানো শিখিয়ে দিই।
কাদের জন্য
যেসব ব্যবসার ফেসবুক পেজে বা ওয়েবসাইটে অনেক প্রশ্ন আসে, যাদের টিম রোজ একই কাজ করে, আর যেসব প্রতিষ্ঠানের স্টাফদের নিজেদের কাগজ আর নিয়ম নিয়ে প্রশ্ন থাকে।
আপনার কাছ থেকে যা লাগবে
- কাজটা এখন কীভাবে হয়, ধাপে ধাপে
- চ্যাটবটের জন্য: কাস্টমার সবচেয়ে বেশি কী জিজ্ঞেস করেন, আর আপনি কী উত্তর দেন
- যে টুলগুলো জুড়ব সেগুলোতে ঢোকার অনুমতি, আর সেগুলো আপনার নামেই থাকে
জেনে রাখুন
- AI উত্তর দিতে AI সেবাদাতার সার্ভারে তথ্য যায়। কোন তথ্য দেওয়া হবে, সেটা আপনার সাথে ঠিক করে নিই।
- পুরো ব্যবস্থা আর এর চাবিগুলো আপনার হাতেই থাকে।
এগুলো চাইলে অন্য কাউকে দেখুন
- শূন্য থেকে নিজের একটা AI বানাতে চান
- কাজের নিয়ম প্রতি সপ্তাহে বদলায়, আর কোথাও লেখা নেই
- চান সিদ্ধান্তটা যন্ত্রই নিক, শুধু গুছিয়ে দেওয়া না
চার ধাপ, শুরুতেই ডেমো
কাজের টাকা দেওয়ার আগেই দেখে নেন কেমন হবে।
- ০১
আপনার ব্যবসা বুঝি
কী বিক্রি করেন, কারা কেনেন, সময় কোথায় যায়।
- ০২
কাজের আগেই ডেমো দেখাই
কাজ শুরুর আগেই দেখে নেন কেমন হবে।
- ০৩
২০% আগাম নিয়ে কাজ শুরু
মূল কাজ পছন্দ হলে মাঝপথে ৩০%।
- ০৪
চালু করে বাকি ৫০%
সাথে নিজে চালানো শিখিয়ে দিই।
সাধারণ প্রশ্ন
অটোমেশনের খরচ দেখুন
সাথে সাথে আন্দাজ, যতবার খুশি বদলে দেখুন
আপনার ব্যবসায় কেমন হবে, আগে দেখে নিন
আপনার ব্যবসার কথা জানান, কাজ শুরুর আগেই ডেমো দেখিয়ে দেব।
