Skip to content

ওয়েব ডিজাইন

ভালো ওয়েব ডিজাইন আসলে কী কাজে লাগে

ডিজাইন মানে শুধু দেখতে সুন্দর নয়। কেউ সাইটে ঢুকে বুঝল কি না আপনি কী করেন, ভরসা পেল কি না, আর যোগাযোগের রাস্তা খুঁজে পেল কি না, সেটাই আসল।

#ওয়েব ডিজাইন#বাংলাদেশ#ব্যবসা
MA

Mohammad Abu Abid

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

পড়তে ৩ মিনিট

ওয়েব ডিজাইন

ভালো ওয়েব ডিজাইন আসলে কী কাজে লাগে

Abiflow Labs

বেশিরভাগ মানুষ একটা ব্যবসার ওয়েবসাইটে আসে একটা প্রশ্ন নিয়ে: আমার যেটা দরকার, এরা কি সেটা পারবে? ডিজাইনের কাজ হলো ওই প্রশ্নের উত্তর দেওয়া। সাজসজ্জা নয়।

তিন সেকেন্ডে বোঝাতে হবে আপনি কী করেন

প্রথম স্ক্রিনেই সোজা ভাষায় কাজটার নাম থাকতে হবে। স্লোগান নয়। আপনি কী বিক্রি করেন সেটা বুঝতে যদি স্ক্রল করতে হয়, বেশিরভাগ মানুষ স্ক্রলই করবে না।

মোবাইল ডেটায়, ফোনে দ্রুত চলতে হবে

বাংলাদেশে আসল পরীক্ষা এটাই। বেশিরভাগ মানুষ ফোন থেকে আসে, অনেক সময় দুর্বল নেটে। যে সাইট কিছু দেখাতেই ছয় সেকেন্ড নেয়, সে আগেই হেরে গেছে। এখানে গতি কোনো বাড়তি সুবিধা না, পেজটা আদৌ কেউ দেখবে কি না তার প্রশ্ন।

যোগাযোগের পথ লুকানো থাকলে চলবে না

একটা নম্বর, একটা WhatsApp লিংক, আর কাজ করে এমন একটা ফর্ম। দুই ক্লিক পেছনে লুকানো মানে না থাকার সমান। পুরোনো সাইটে আমরা সবচেয়ে বেশি এই ভুলটাই পাই।

প্রতিটা পেজে একই কোম্পানি মনে হতে হবে

এক ফন্ট, এক রঙের সেট, সব জায়গায় একই মাপের হেডিং। পেজগুলো আলাদা হয়ে গেলে অগোছালো লাগে, আর মানুষ সেই ধারণাটা কাজের উপরেই বসিয়ে দেয়।

নিজের সাইটে যা যাচাই করবেন

  • WiFi নয়, মোবাইল ডেটায় ফোনে খুলুন আর সেকেন্ড গুনুন
  • আপনার ব্যবসা চেনে না এমন কাউকে হোম পেজে পাঁচ সেকেন্ড রেখে জিজ্ঞেস করুন আপনি কী বিক্রি করেন
  • মেনু ব্যবহার না করে নিজের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন
  • দুইটা পেজ পাশাপাশি খুলে দেখুন একই সাইটের মনে হয় কি না

এর কোনোটা আটকে গেলে কাজটা ওখানেই। আপনার সাইট এখন কী করছে জানান, আমরা দেখে দেব।

শেয়ার করুন
MA

Mohammad Abu Abid

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

দলের সাথে মিলে এমন ওয়েবসাইট বানান, যা ব্যবসা বাড়াতে কাজে লাগে।

আরও পড়ুন

এই নিয়ে আরও লেখা

মোবাইল অ্যাপ

অ্যাপের ভাবনা থেকে লঞ্চ পর্যন্ত

Abiflow Labs

অ্যাপের ভাবনা থেকে লঞ্চ পর্যন্ত

মাথায় আসা অ্যাপের ভাবনা থেকে Play Store পর্যন্ত পাঁচটা ধাপ, আর প্রতিটা ধাপে কী কী ঠিক করে নিতে হয়।

পড়তে ৪ মিনিট

অটোমেশন

কোন কাজ হাত থেকে ছেড়ে অটোমেশনকে দেবেন

Abiflow Labs

কোন কাজ হাত থেকে ছেড়ে অটোমেশনকে দেবেন

বারবার করা কোন কাজ অটোমেট করলে লাভ আছে, কোনটায় নেই, আর টাকা খরচের আগেই সেটা বোঝার উপায়।

পড়তে ৩ মিনিট

ওয়েবসাইট বানানো

২০২৬-এ ছোট ব্যবসার ওয়েবসাইটে কত খরচ

Abiflow Labs

২০২৬-এ ছোট ব্যবসার ওয়েবসাইটে কত খরচ

বাংলাদেশে একটা ব্যবসার ওয়েবসাইটে আসলে কত লাগে, দাম কীসে বাড়ে কমে, আর কাউকে টাকা দেওয়ার আগে কী কী জিজ্ঞেস করবেন।

পড়তে ৫ মিনিট
← সব লেখা

কী বানাতে চান, বলুন।

ত্রিশ মিনিটের একটা কলেই বোঝা যায় কাজটা আমাদের দিয়ে হবে কি না। না হলে সেটাও সরাসরি বলে দিই।